তুর্কি-মার্কিন যৌথ টহল সার্বভৌমত্বের লঙ্ঘন: সিরিয়া

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তবর্তী একটি উপত্যকায় যুক্তরাষ্ট্র ও তুরস্কের যৌথ টহলকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে সিরিয়া। রবিবার সরকারি এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তুর্কি-মার্কিন যৌথ টহল সার্বভৌমত্বের লঙ্ঘন: সিরিয়া

যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ওয়াইপিজি মিলিশিয়ারা সিরিয়াকে বিভক্ত করতে চাওয়ার বিষয়টি ইঙ্গিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যৌথ টহলকে আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।
রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে সিরিয়ায় প্রবেশ করেছে তুর্কি সামরিক যান। মার্কিন সামরিক যানের সঙ্গে সেগুলো ক্রমাগত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকায় ‘সেফ জোন’ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যৌথ মহড়া চালাবে দুই দেশের বাহিনী।
কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকায় ‘সেফ জোন’ প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে যৌথ মহড়া চালাবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। রবিবার তুর্কি সীমান্ত শহর আকাকালে থেকে ১৫ কিলোমিটার পূর্বে সিরিয়ার সীমান্ত এলাকায় মার্কিন পতাকাবাহী সামরিক যানের সঙ্গে যোগ দেয় তুর্কি পতাকাবাহী সামরিক যান।
রবিবার সিএনএন তুর্ক-কে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু বলেন, ‘ভৌগোলিক কারণে আমরা সুবিধাজনক অবস্থানে থাকলেও অভিবাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমরা সুবিধা থেকে বঞ্চিত হই। যদি মার্কিন বাহিনী ইউফ্রেটিসের পূর্বে আমাদের বাহিনীর সঙ্গে টহল দিতে সক্ষম হয়, তাদের নিজেদের সেনাদের নিয়ে প্রবেশ করতে পারে এবং যদি ইদলিবে (সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে) তুর্কি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে থাকে, তবে তা আমাদের পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে।’

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী