হোয়াইট হাউসের ওপর গোয়েন্দাবৃত্তির অভিযোগ অস্বীকার নেতানিয়াহুর

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০২

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের ওপর ইসরায়েলের গোয়েন্দাবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে তিন সাবেক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, হোয়াইট হাউসের কাছে যে গোয়েন্দা সরঞ্জাম পাওয়া গেছে সেগুলোর নেপথ্যে ইসরায়েল থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হোয়াইট হাউসের ওপর গোয়েন্দাবৃত্তির অভিযোগ অস্বীকার নেতানিয়াহুর

পলিটিকো’র এখবরকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গোয়েন্দা অভিযান পরিচালনা না করতে ইসরায়েলি সরকারের স্পষ্ট নির্দেশনা ও দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা এই খবরের বিষয়ে জানতে চাইলে বলেন, আমার পক্ষে এটা বিশ্বাস করা মুশকিল। ইসরায়েলের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি খবরটি বিশ্বাস করি না। যে কোনও কিছুই সম্ভব কিন্তু আমি তা বিশ্বাস করি না।

নেতানিয়াহু অস্বীকার করলেও অতীতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গোয়েন্দাবৃত্তির প্রমাণ রয়েছে। ১৯৮০’র দশকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট রাফি এইতানের পরিচয় উন্মোচিত হয়। তিনি ছিলেন এক মার্কিন বিশ্লেষকের হ্যান্ডলার। জোনাথন পোলার্ড নামের ওই মার্কিন কর্মকর্তা কয়েক হাজার গোপন নথি মোসাদ এজেন্টের হাতে তুলে দেন।
২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা লরেন্স ফ্রাঙ্কলিন ইরানের মাধ্যমে গোপন নথি ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড পেয়েছেন। পরে তার সাজা কমিয়ে দশ মাস গৃহবন্দি রাখা হয়।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম