পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করছে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ১৪:০২আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৭:৪৮

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্ক কয়েকটি যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে, যা পাকিস্তানের নৌবাহিনীর কাছে বিক্রি করা হবে। রবিবার তুরস্কের নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করছে তুরস্ক: এরদোয়ান

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যে দশটি দেশ নিজেরা যুদ্ধজাহাজ নির্মাণ, নকশা ও রক্ষণাবেক্ষণ করে, তাদের মধ্যে তুরস্ক একটি।

এরদোয়ান আরও বলেন, আমাদের নৌবাহিনীর গৌরবোজ্জ্বল জয়ের ইতিহাস রয়েছে। এই বাহিনীকে আরও শক্তিশালী করার মধ্য দিয়ে এই ধারা অব্যাহত থাকবে।

২০১৮ সালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের সঙ্গে চারটি মিলজেম শ্রেণির যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তি করে। এসব যুদ্ধজাহাজ রাডার এড়িয়ে চলাচল করতে পারে।

রবিবার এরদোয়ান ও পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি চারটি যুদ্ধজাহাজের নির্মাণকাজ উদ্বোধন করেন। চুক্তি অনুসারে, দুটি জাহাজ তুরস্কে ও দুটি পাকিস্তানে তৈরি হবে।

মিলজেম যুদ্ধজাহাজ ৯৯ মিটার দীর্ঘ এবং ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম