শত্রুরা ইরান ও ইরাকের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে: খামেনি

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:৫৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরাক ও ইরানের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। শত্রুরা এই সম্পর্কে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। রবিবার খামেনির কার্যালয়ের পক্ষ থেকে এক টুইটে এই মন্তব্য করা হয়েছে।

শত্রুরা ইরান ও ইরাকের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে: খামেনি

হজরত ইমাম হুসাইন (আ)- এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে কয়েক লাখ মানুষ ইরাকের নাজাফ এবং কারবালায় জমায়েত হওয়ার প্রস্তুতির সময় এই মন্তব্য করলেন খামেনি। সাধারণত চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে ২০ লাখের বেশি মানুষ অংশ নিয়ে থাকেন।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকে চলমান সহিংসতার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন খামেনি। ইরানের পক্ষ থেকে চেহলাম বার্ষিকীতে অংশ নিতে ইচ্ছুক মানুষদের ভ্রমণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাক ও ইরানের মানুষের মধ্যকার সম্পর্ক আল্লাহর উপর বিশ্বাস, মহানবী (সাঃ) এবং ইমাম হোসাইন আলাইহিস সালামের ভালোবাসার ভিত্তিতে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক দিন দিন বাড়বে।  

ইরাকে ছয় দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভে নিহত হয়েছে ১০৯ জন। আহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। 

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি গুলিবর্ষণের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে মধ্য বাগদাদসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। শুক্রবার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া এবং শনিবার বাগদাদে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে বিক্ষোভকারীরা সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি।

 

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম