সিরিয়ায় অভিযানে ৩৪২ ‘সন্ত্রাসী নিষ্ক্রিয়’: তুরস্ক

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৮:১৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৮:১৯

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানে ৩৪২ জন সন্ত্রাসীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, বুধবার অভিযান শুরু হওয়ার পর এই সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করা হয়েছে। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

সিরিয়ায় অভিযানে ৩৪২ ‘সন্ত্রাসী নিষ্ক্রিয়’: তুরস্ক

৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। পরে ৯ অক্টোবরর সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্ব দিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক।  এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা।  দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে।

শুক্রবার রাজধানী আঙ্কারায় শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। বৈঠকের পর তিনি সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার তথ্য জানান।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো আমাদের সিরিয়া সীমান্ত থেকে ইউফ্রেতাস নদীর পূর্ব দিকে একটি শান্তির করিডোর গড়ে তোলা। যাতে করে আমাদের সিরীয় ভাইয়েরা নিজেদের ভূমিতে, বাড়িতে ফিরতে পারেন।

আকার দাবি করেন, অপারেশন পিস স্প্রিং পরিকল্পনামতোই সফলভাবে এগুচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের জেনারেল স্টাফ জেনারেল ইয়াসার গুলের, পদাতিক বাহিনীর কমান্ডার উমিত ডুন্দার, নৌবাহিনীর কমান্ডার আদনান ওজবাল ও বিমানবাহিনীর কমান্ডার হাসান কুচুকাকিউজ।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের