মরক্কোয় রাজ ক্ষমা পেলেন গর্ভপাতে অভিযুক্ত সাংবাদিক

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ১৭:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৭:৫২

মরক্কো কর্তৃপক্ষ অবৈধ গর্ভপাতে অভিযুক্ত সাংবাদিক হাজার রায়সৌনিকে রাজ ক্ষমা দিয়েছে। বুধবার রায়সৌনি এই রাজ ক্ষমার আদেশ গ্রহণ করেছেন। এর ফলে মরক্কোর আদালত কর্তৃক দেওয়া এক বছরের কারাদণ্ড বাতিল হলো। এই রাজ ক্ষমা রায়সৌনির সুদানি বাগদত্তাসহ তিনি চিকিৎসা কর্মকর্তার ক্ষেত্রেও কার্যকর হবে।

মরক্কোয় রাজ ক্ষমা পেলেন গর্ভপাতে অভিযুক্ত সাংবাদিক

রায়সৌনির গ্রেফতারে যেসব মানবাধিকার সংগঠন ও অ্যাক্টিভিস্টরা বিক্ষোভ করছিলেন তারা বুধবার এই রাজ ক্ষমাকে স্বাগত জানিয়েছে। অ্যাক্টিভিস্ট ফায়রুইজ ইউসফি এজন্য রায়সৌনির মুক্তির দাবিতে সংহতি আন্দোলনকে কৃতিত্ব দিয়েছেন।

২৮ বছরের এই সাংবাদিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সমর্থকরা এটিকে নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন।

গত মাসে এক চিঠিতে রায়সৌনি লিখেছেন, সাংবাদিক হিসেবে তার বিভিন্ন কাজ নিয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে। তারা আমার রাজনৈতিক লেখা দিয়ে প্রশ্ন করেছে। এসব বিষয় নিয়ে আমার বিরুদ্ধে আনা অভিযোগের চেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে।

রায়সৌনিকে গ্রেফতারের পর মরক্কোয় নারীদের প্রজনন অধিকার নিয়ে বিতর্ক শুরু হয়। দেশটির আইন অনুসারে, মায়ের জীবন হুমকিতে না পড়লে গর্ভপাত বেআইনি। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের