তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে সরে যেতে রাজি কুর্দি বাহিনী

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৭:০০আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৩৪

সিরীয় কুর্দিদের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে পিছু হটতে তারা রাজি আছেন, যদি তুরস্ক তাদের সেনা ও বেসামরিকদের দখলকৃত শহর থেকে চলে যাওয়ার অনুমতি দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তুরস্কের সঙ্গে সমঝোতার আলোকে এ কথা জানালো কুর্দিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে সরে যেতে রাজি কুর্দি বাহিনী

এই প্রথম কুর্দিদের পক্ষ থেকে প্রকাশ্যে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরে যেতে সম্মতির কথা জানানো হলো। তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়েছে। ২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর সিনিয়র কর্মকর্তা রেডুর খলিল জানান, রবিবার রাস আল-আইন শহর থেকে যোদ্ধা ও বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হবে, যদি না কোনও কারণে দেরি হয়।

এসডিএফ যোদ্ধাদের বেশিরভাগই কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর সদস্য। ওয়াইপিজিকে তুরস্ক তাদের দেশে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা হিসেবে মনে করে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বৈঠকে পাঁচ দিনের যুদ্ধবিরতির ঘোষণা আসে। সমঝোতার পরও তুর্কি সমর্থিত বাহিনী ও কুর্দি যোদ্ধাদের পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

সমঝোতা অনুসারে, তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের সরে যেতে ১২০ ঘণ্টা সময় দিতে রাজি হয়েছে তুরস্ক। তবে সমঝোতায় কোন কোন এলাকা থেকে কুর্দিদের সরে যেতে হবে তা উল্লেখ করা হয়নি।

এসডিএফ কর্মকর্তা খলিল জানান, তাদের বাহিনী সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরে সরে যাবে। এরপর তারা রাস আল-আইন ও তাল আবিয়াদ শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান নেবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের