বসিয়ে রাখার জন্য রুশ এস-৪০০ কেনা হয়নি: তুরস্ক

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪১

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে রাখার জন্য নয়, ব্যবহারের জন্যই কেনা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। শনিবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বৈঠকের দুইদিন পর এই অবস্থান জানালো আঙ্কারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বসিয়ে রাখার জন্য রুশ এস-৪০০ কেনা হয়নি: তুরস্ক

ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিভিন্ন ইস্যুতে বিরোধ নিরসনে হোয়াইট হাউসে বুধবার বৈঠক করেন ট্রাম্প ও এরদোয়ান। সিরিয়ায় তুর্কি অভিযান, রুশ অস্ত্র কেনাসহ বিভিন্ন ইস্যুতে বৈঠকটি গুরুত্বপূর্ণ হলেও তাৎপর্যপূর্ণ কোনও অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা ন্যাটো চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। এছাড়া এর ফলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ওয়াশিংটনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে তুরস্ক প্রথম চালান সংগ্রহ করেছে।

সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল ডেমির বলেন, এমন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তা বসিয়ে রাখা কোনও দেশের জন্যই যৌক্তিক না। যুক্তরাষ্ট্রের কারণে আমরা তা ব্যবহার করব না, এমন প্রবণতা সঠিক না। আমরা প্রয়োজনীয়তা থেকেই টাকা দিয়ে তা কিনেছি।

ইসমাইল ডেমির আরও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আমাদের মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে। যেসব চুক্তি আমরা স্বাক্ষর করেছি সেগুলো মানতে ও শ্রদ্ধা জানাতে হবে।

তুর্কি কর্মকর্তা মনে করেন, খোলা মনে আলোচনার মাধ্যমে এস-৪০০ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ক একটা মীমাংসায় পৌঁছাতে পারবে।

এর আগে বুধবার যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাশিয়ার আধুনিক সমরাস্ত্র কেনার বিষয়টি আমাদের সম্পর্কে গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। আমরা প্রতিনিয়ত তা নিয়ে আলোচনা করছি। আজও তা নিয়ে আলোচনা হয়েছে, আগামীতেও হবে। আশা করি আমরা বিরোধ নিরসনে সক্ষম হব।

যৌথ সংবাদ সম্মেলনের কয়েক মুহূর্ত পরে হোয়াইট পৃথক একটি বিবৃতি দিয়েছে। তবে এতে ট্রাম্পের মতো কোমল ভাষা ব্যবহার করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য তুরস্কের রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সুরাহা হওয়া জরুরি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম