ইউক্রেনগামী বিমান বিধ্বস্তে ১৭৬ জন নিহতে কে দায়ী?

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ১৫:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৫:৫০

তেহরান থেকে ইউক্রেনগামী বিমান বিধ্বস্তে ১৭৬ জন নিহতের জন্য কেউ না কেউ দায়ী। হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তেহরানের ইরানি নেতৃত্ব। কিন্তু এই দায় তাদের উপর খুব সহজে চাপানোর সুযোগ নেই। আপাতত এই ঘটনায় দায়ী করা হচ্ছে পরিচিত দুর্বৃত্ত- যুদ্ধের দামামাকে।

ইউক্রেনগামী বিমান বিধ্বস্তে ১৭৬ জন নিহতে কে দায়ী?

বুধবার উড্ডয়নের পরপরই ইউক্রেন এয়ারলাইনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সবযাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে তা একেবারে নিশ্চিত। বেশিরভাগ নিহত যাত্রী ইরান (৮২) ও কানাডার (৬৩)। কানাডার অনেক নাগরিকই ইরানি বংশোদ্ভুত। যাদের অনেকেই মাতৃভূমিতে ছুটি কাটিয়ে কিয়েভ হয়ে কানাডা ফিরছিলেন।
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জেনারেলকে হত্যা ও এই ঘটনায় মার্কিন স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এই যাত্রীদের কোনও ভূমিকা ছিল না। কিন্তু পশ্চিমাদের দাবি মতে, যাত্রীবাহী বেসামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার কারণে। যে সেনা শাখা বাগদাদে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রই আঘাত করে বিমানটিতে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম ইঙ্গিত দেন কী ঘটে থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের ফাঁস করা তথ্যে বলা হয়েছে, ইরানের ভুল লক্ষ্যবস্তুতে আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের দায় অস্বীকার করে ট্রাম্প লিখেছেন, বিমানটি খুব ভালো উড়ছিল। কেউ হয়ত ভুল করে বসেছে। আমার মনে হচ্ছে ভয়াবহ কিছু ঘটেছে।

কানাডার প্রধানমন্তী জাস্টিন ট্রুডো আরও বেশি সংশয়হীন। ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পরে তিনি বলেছেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া গোয়েন্দা তথ্য, যাদের মধ্যে আমাদের মিত্র ও নিজেদের গোয়েন্দারা রয়েছেন তাদের সংগ্রহ তথ্য-প্রমাণ ইঙ্গিত দেয় যে, বিমানটিতে ইরানের এসটিএ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ট্রুডো আরও যুক্ত করেন, হয়ত তা ইচ্ছাকৃত ছিল না।

ইউক্রেনগামী বিমান বিধ্বস্তে ১৭৬ জন নিহতে কে দায়ী?

যদিও ট্রুডো এবং ট্রাম্প ইরানকে বেনিফিট অব ডাউট দিয়েছেন মোটিভের কারণে। কিন্তু সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনা ও দায় চাপানো অব্যাহত রয়েছে। ঘটনার ভয়াবহতার কারণে অনেকেই প্রশ্ন তুলছেন, একটি সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র হামলা ও সম্ভাব্য মার্কিন পাল্টা হামলার পরিস্থিতির মধ্যে কেন ইরান বাণিজ্যিক বিমানটিকে উড্ডয়নের অনুমতি দিলো।

এক ব্যক্তি বলেছেন, ট্রাম্প যদি সোলাইমানিকে হত্যার নির্দেশ না দিতেন, ইরান পাল্টাঘাত করত না এবং যুদ্ধের দামামা বাজত না। যে দামামায় তারা নিষ্পাপ মানুষবাহী বিমান ভূপাতিত করত না।

বিমান বিধ্বস্তের পর ইরান দ্রুতই দাবি করে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে এবং ব্ল্যাক বক্সটি হয়ত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নিজেদের সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের অভিযোগ অস্বীকার করে এটিকে তারা মনোজাগতিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। 

এই মর্মান্তিক ঘটনা ইউএসএস ভিনসেনস নামের মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ক্রুজারের কথা মনে করিয়ে দিয়েছে। যা ১৯৮৮ সালে উপসাগরে ইরানের এয়ারবাস এ৩০০ উড়োজাহাজকে ভূপাতিত করে। এতে বিমানে থাকা ২৯০ জন নিহত হন। ইরানের বিমান বাহিনীর এফ-১৪ টমক্যাট যুদ্ধবিমান মনে করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বিমানটি লক্ষ্য করে।

কানাডীয়রাও একই ধরনের দুর্ঘটনা প্রত্যক্ষ করেছে, যাতে জড়িত ছিল ভারত। ১৯৮৫ সালের ট্রুডোর বয়স যখন ১৪ বছর কানাডায় খালিস্তানি বিদ্রোহীরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৮২- এ বিস্ফোরণ ঘটায়। ওই বিমানটি মন্ট্রিল থেকে লন্ডন  যাচ্ছিল। বিস্ফোরণে নিহত ৩২৯ জন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান