ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে ১৯৬৭ সালের প্রস্তাব অনুসারে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে দ্য নিউ আরব-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দির সেরা চুক্তি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে এই প্রতিশ্রুতির কথা জানালেন মহাসচিব।

ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রকে সার্বভৌমত্ব দেওয়া হয়নি। এমনকি প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের কোনও সেনাবাহিনী ও সীমান্তে নিয়ন্ত্রণ থাকবে না।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় জাতিসংঘের অবস্থান কী জানতে চাইলে মহাসচিব জানান, জাতিসংঘ আন্তর্জাতিক আইন মেনে চলবে। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে সাধারণ পরিষদের রেজুলেশন ও সংশ্লিষ্ট আইন মেনে চলবে জাতিসংঘ।

গুতেরেজ আরও বলেন, আমাদের বার্তা স্পষ্ট, যে কোনও পরিকল্পনা জাতিসংঘ ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতিতে হতে হবে। আমরা কী বিশ্বাস করি ও ঊর্ধ্বে তুলে ধরি তা স্পষ্ট। আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি।

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। কেন্দ্রীয় শহর জেরুজালেমের বাইরের আবু দিস নামের একটি ছোট গ্রামকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রস্তাব করা হয়েছে। ওই পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম