করোনায় আক্রান্ত হয়ে ইরানের ইসলামি নেতার মৃত্যু

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২০, ১৮:৩৮আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৮:৪১

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হো্য়ার দুই দিনের মাথায় ইরানের ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ হাশেম বাতায়ি গোলপায়েগানির (৭৮) মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গঠিত ইসলামি একটি বোর্ডের সদস্য ছিলেন তিনি। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু হওয়া উচ্চ পদস্থ সর্বশেষ কর্মকর্তা হলেন গোলপায়েগানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ইরানের ইসলামি নেতার মৃত্যু

খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গোলপায়েগানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্দু দুদিনের মাথায় তার মৃত্যু হয়।

দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে অন্তত ১২ জন সাবেক ও বর্তমান ইরানি রাজনীতিক ও কর্মকর্তার মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জন আক্রান্ত বা কোয়ারেন্টাইনে রয়েছেন।

মধ্যপ্রাচ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ইরানে। সোমবারের সরকারি তথ্য অনুসারে, সোমবার দেশটিতে মৃত্যু হয়েছে ১২৯ জনের। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার এবং সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের পর ইরানেই মৃত্যুর সংখ্যা বেশি। ১৯ ফেব্রুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে প্রথম মৃত্যুর কথা ঘোষণার পর হতেই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত আলি রেজা জালি বলেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে ভাইরাসটি মোকাবিলার যথেষ্ট সামর্থ্য থাকবে না ইরানের। তিনি স্বীকার করেছেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে অনেক সুস্থ ব্যক্তিও রয়েছেন। এর আগে দেশটির কর্তৃপক্ষ বলে আসছিল অসুস্থ ও প্রবীণরা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মৃতদের মধ্যে ৫৫ শতাংশের বয়স ৬০-এর ঘরে। ১৫ শতাংশের বয়স ৪০ বছরের বেশি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম