তুরস্কে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২০, ২১:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:৩৮

তুরস্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৬৯ জন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭৪ জনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

তুরস্কে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, করোনা আক্রান্তের তালিকায় বিশ্বের মধ্যে এখন নবম স্থানে তুরস্কের অবস্থান।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ড. ফাহরেটিন কোকা টুইটারে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংস্পর্শ থেকে শক্তি সঞ্চয় করে এই ভাইরাস।

ভাইরাসের বিস্তার ঠেকাতে তুরস্কের ৩১টি শহর লকডাউন করা হয়েছে। তবে জরুরি পরিবহন চালু আছে। এছাড়া গণপরিবহন, বাজার ও জনসমাগম স্থলে যাতায়াতে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জনগণকে সামাজিক দূরত্ব অনুশীলনের আহ্বান জানিয়েছেন। স্কুল-কলেজ বন্ধ রয়েছে, স্থগিত হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। ধর্মীয় উপাসনালয়ে সমাগম ও জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম