ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় বেসামরিক নিহত

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ১৬:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:৩৭

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার সিরীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। তারা দাবি করেছে, লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় বেসামরিক নিহত

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, রাজধানীর কাছে হুজাইরা ও আল-আদিলিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তি জন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। হামলাকে ইসরায়েলি আগ্রাসন হিসেবে উল্লেখ করে খবরে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।

সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথা বেশিরভাগ সময় স্বীকার করে না ইসরায়েল। সোমবারের হামলার বিষয়েও দেশটি কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে গত সপ্তাহে সিরিয়ার প্রাচীন শহর পালমিরাতেও হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।

ইসরায়েল যদিও বলছে তারা সিরিয়ায় ইরানি সেনা ও হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনায় হামলা চালিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে শতাধিক হামলা চালিয়েছে। এর আগেও দেশটি সিরিয়ায় হামলা চালাতে লেবাবনের আকাশসীমা ব্যবহার করেছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম