সৌদি আরবে দুই মাস পর খুললো মসজিদ

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২০, ১৮:০৯আপডেট : ৩১ মে ২০২০, ১৮:১১

করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর প্রথমবারের মতো সৌদি আরবের বিভিন্ন স্থানে মসজিদ খুলেছে। রবিবার ভোরে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পেরেছেন। তবে মক্কার মসজিদগুলো এখনও বন্ধ রয়েছে এবং মুসল্লিদের উপস্থিতি ধারণক্ষমতার ৪০ শতাংশ রাখা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

সৌদি আরবে দুই মাস পর খুললো মসজিদ

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের বেশি কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া সাপেক্ষে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করছেন।

মার্চ মাসের শেষ দিকে সৌদি আরবে মসজিদে নামাজ আদায় স্থগিত করা হয়। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৮০ জনের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক লাখ ক্ষুদে বার্তা দেশটির জনগণের মোবাইল ফোনে পাঠানো হয়েছে। এতে নামাজ আদায়ের জন্য নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্যবিধিতে রয়েছে, নামাজের সময় ছয় ফুট দূরত্ব বজায় রাখা, সব সময় মাস্ক পরা এবং একে অন্যকে শুভেচ্ছা জানানোর সময় করমর্দন বা আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম