তুরস্কের বিরোধী দলীয় ৩ এমপি করোনা পজিটিভ

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ২২:৫৫আপডেট : ২৮ জুন ২০২০, ২২:৫৭

তুরস্কের বিরোধী দলের তিনজন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তাদের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ওই তিন এমপি পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

তুরস্কের বিরোধী দলীয় ৩ এমপি করোনা পজিটিভ

এক বিবৃতিতে দলটির সংসদীয় দলের উপ-চেয়ারপার্সন হাক্কি সারুহান ওলুক ও মেরাল ডানিস বেস্তাস জানান, দলের কার্যালয়ের এক পরিচ্ছন্নতা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অনেক নেতা-কর্মীর পরীক্ষা করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দলের সব কর্মী, সদস্য, উপদেষ্টা ও এমপিদের করোনা পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, এখন পর্যন্ত তিনজন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে।
তুরস্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮২ জনের এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী