নতুন আইন পাস হলে কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২০, ১৭:৩৭ আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৭:৩৯

প্রস্তাবিত একটি নতুন আইন পাস হলে ৮ লাখ ভারতীয় প্রবাসীকে কুয়েত ছাড়তে হবে। প্রস্তাবিত আইনে কুয়েতে ভারতীয়দের সংখ্যা মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি হতে না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

নতুন আইন পাস হলে কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে

গতমাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা অল খালিদ অন সাবা বলেন, দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ এখন বিদেশি। তাদের সংখ্যা কমিয়ে ৩০ শতাংশ করা হবে।

প্রস্তাবিত বিলে সম্মতি দিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি। আইনটি পাস হলে কুয়েতে কর্মরত ১৪ লাখ ৫০ হাজার ভারতীয়দের মধ্যে দেশ ছাড়তে হবে অন্তত ৮ লাখ প্রবাসীকে।

কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখ। এর মধে বিদেশিদের সংখ্যা ৩০ লাখ। আর এই বিদেশিদের মধ্যে প্রায় অর্ধেক ভারতীয়। 

বিশ্ব জুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পরেই কুয়েত বিদেশিদের সংখ্যা কমানোর উদ্যোগ গ্রহণ শুরু করে।  

/এএ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
সর্বশেষ খবর
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
‘অশ্লীলতার’ অভিযোগ এনে আপত্তি, দিরাইয়ে বন্ধ হলো মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ
‘অশ্লীলতার’ অভিযোগ এনে আপত্তি, দিরাইয়ে বন্ধ হলো মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ
চাকরির প্রলোভনে প্রতারণা, ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার
চাকরির প্রলোভনে প্রতারণা, ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার
ধর্ষণবিরোধী বিক্ষোভে ফুঁসছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ধর্ষণবিরোধী বিক্ষোভে ফুঁসছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ