এমপি পাপুলের দুর্নীতি: ঘুষ দিয়ে কুয়েত প্রবেশ ৫ হাজার পাকিস্তানির

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২০, ১৯:৪৮আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৩৪

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহিদুল ইসলাম পাপুলের মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে নতুন তথ্য পাওয়ার কথা জানিয়েছে কুয়েত। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ৫ হাজার পাকিস্তানি নাগরিক ঘুষ প্রদানের মাধ্যমে কুয়েতে প্রবেশ করেছেন এবং তাদের কাগজপত্রে স্বাক্ষর করেছেন এর আগে গ্রেফতার হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজে আল জারাহ।

এমপি পাপুলের দুর্নীতি: ঘুষ দিয়ে কুয়েত প্রবেশ ৫ হাজার পাকিস্তানির

গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, আল জারাহর দায়িত্ব পালনকালীন ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত নাগরিকত্ব ও পাসপোর্ট সংশ্লিষ্ট সব লেনদেনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, কুয়েতে বাংলাদেশি এমপি পাপুল অবৈধ আর্থিক কর্মকাণ্ডের অংশ হিসেবে কয়েক হাজার বাংলাদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছেন তিনি।

পাপুলের সঙ্গে হওয়া লেনদেনগুলো সুনির্দিষ্ট করতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল জারাহের স্বাক্ষরিত সব কাগজপত্র যাচাই করছে।

একটি সূত্র কুয়েতের সংবাদমাধ্যম আল কাবাসকে জানিয়েছে, আল জারাহের স্বাক্ষরিত কাগজপত্রে ১ হাজার ইরাকি ও কয়েকশ’ সিরীয় দেশটিতে ভ্রমণ ভিসায় প্রবেশ করেছে। যদিও এই দুটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

আল জারাহ ও পাপুলকে কুয়েতের একটি কারাগারে রাখা রয়েছে। কুয়েতি কর্তৃপক্ষ পাপুলের ব্যাংক অ্যাকাউন্ট ও কোম্পানি জব্দ করেছে।

কুয়েতের মারাফিয়ি কুয়েতিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পাপুল। এটি নিরাপত্তা ও শ্রমিক সরবরাহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া কুয়েতে পাপুলের আরও তিনটি কোম্পানি রয়েছে। এই তিনটি পরিচ্ছন্নতা ও ঠিকাদারি কোম্পানি। 

আরও পড়ুন-

এমপি পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতি কর্মকর্তা বরখাস্ত

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম