আমিরাতে চালু আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১৮:৩৭আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৮:৩৯

আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারের পূর্বদিকে উপসাগরীয় উপকূলে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে বারাকাহ কেন্দ্রের চারটি রিঅ্যাক্টরের (চুল্লি) একটিতে পারমাণবিক ফিউশন শুরু হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আমিরাতে চালু আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম ২০১৭ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে কয়েকবার পিছিয়ে যায়। তেল সমৃদ্ধ আরব আমিরাত চায় বারাকাহ বিদ্যুৎকেন্দ্র থেকে দেশটির মোট চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ নিশ্চিত করতে।

মাত্র এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহে একটি মহাকাশযান পাঠিয়েছে। উপসাগরীয় দেশগুলোর জন্য এটিই ছিল প্রথম কোনও বড় মাপের এমন বৈজ্ঞানিক অভিযান।

দেশটি সৌর বিদ্যুতেও বড় ধরনের বিনিয়োগ করছে। অনেক জ্বালানি বিশেষজ্ঞ বারাকাহ পারমাণবিক কেন্দ্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, সৌর বিদ্যুৎ পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং রাজনৈতিক ও সন্ত্রাসবাদে পর্যদুস্ত এলাকার জন্য অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম