বৈরুতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫, গৃহবন্দি বন্দর কর্মকর্তারা

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২০, ২৩:২৪আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২৩:২৫

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনের। বুধবার লেবানন সরকার জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বৈরুতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫, গৃহবন্দি বন্দর কর্মকর্তারা

নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। আল-মানার টেলিভিশনকে তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা বাড়ছে। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫ হাজার এবং নিখোঁজ রয়েছেন অনেকেই। আহতরা রাজধানীর ভেতরে ও বাইরে চিকিৎসা সেবা নিচ্ছেন।

প্রেসিডেন্ট মাইকেল আউন জানিয়েছে, বিস্ফোরণের নেপথ্যে বন্দরের গুদামে অনিরাপদভাবে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামুনিয়াম নাইট্রেট।

বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানিয়েছেন, তিনি এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দিয়েছেন। কিন্তু তা সরানো হয়নি। তিনি বলেন, বিস্ফোরণে কারণ নিশ্চিত হওয়ার দায়িত্ব বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিন।

অ্যামুনিয়াম নাইট্রেট কৃষিতে সার এবং বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট বলেছেন, গত রাতের ভয়াবহতা কথায় প্রকাশ সম্ভব নয়। যা পুরো শহরকে বিপর্যস্ত করে ফেলেছে।

কর্তৃপক্ষ বৈরুতকে দুর্যোগপূর্ণ শহর ঘোষণা করেছে। এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ নাজদ।

তিনি আরও জানিয়েছেন, দুই সপ্তাহের জন্য বৈরুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে।

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
লোহিত সাগরের কৌশলগত দ্বীপ দখল করলো ইয়েমেনের হুথিরা
সর্বশেষ খবর
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
‘বহ মিঞা, এই সব গল্প পাইবা কই?’
‘বহ মিঞা, এই সব গল্প পাইবা কই?’
মহাকবি কায়কোবাদের স্মৃতির খোঁজে নবাবগঞ্জ থেকে আজিমপুর
মহাকবি কায়কোবাদের স্মৃতির খোঁজে নবাবগঞ্জ থেকে আজিমপুর
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন