ইসরায়েলকে ‘ঐতিহাসিক দিন’ উপহার দিয়েছে আমিরাত: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ২২:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২২:৪২

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই চুক্তি ইসরায়েলকে একটি ঐতিহাসিক দিন উপহার দিয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি ঘোষণা দেওয়ার পর টুইটারে এই প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইসরায়েলকে ‘ঐতিহাসিক দিন’ উপহার দিয়েছে আমিরাত: নেতানিয়াহু

টুইটারে নেতানিয়াহু লিখেছেন, ইসরায়েল রাষ্ট্রের জন্য ঐতিহাসিক এই দিনের বিষয়ে আমি স্থানীয় সময় রাত ৮টায় বিশেষ ঘোষণা দেব।

এ সম্পর্কিত আরও খবর:  ইসরায়েল ও আমিরাতের ‘ঐতিহাসিক’ চুক্তি স্বাক্ষর

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন।

এখন পর্যন্ত উপসাগরীয় কোনও আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে এসব দেশের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে।

১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পর ইসরায়েল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল। 

বিবিসি’র খবরে বলা হয়েছে, চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
ট্রাম্পের নিশ্চিহ্ন করার হুমকির পর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম বৈঠক
সর্বশেষ খবর
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী