ইসরায়েলের সঙ্গে চুক্তি মুসলিম বিশ্বের সঙ্গে আমিরাতের বিশ্বাসঘাতকতা: খামেনি

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ০১:২৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন,  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেশটির শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে চুক্তি মুসলিম বিশ্বের সঙ্গে আমিরাতের বিশ্বাসঘাতকতা: খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে দখলদা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এরই ধারাবাহিকতায় সোমবার ইসরায়েলের সঙ্গে আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে যাত্রী হিসেবে আমিরাতে গেছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না। কিন্তু এই কলঙ্ক মুছে যাবে না। তিনি আরও বলেন, আমিরাত এই অঞ্চলে ইসরায়েলের উপস্থিতির সুযোগ করে দিয়েছে। ইহুদিরা যে ফিলিস্তিন  রাষ্ট্রকে দখল করে সেখানে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছে আমিরাত তা ভুলে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

খামেনি বলেন, ফিলিস্তিনি জাতি সব দিক থেকেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় ইসরায়েলি ও ট্রাম্প পরিবারের ইহুদি সদস্যের সঙ্গে মিলেমিশে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

আরব আমিরাত দ্রুত সচেতন হয়ে নিজের ভুল সংশোধন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক