সৌদি আরবে গ্রেফতার কোরআনে হাফেজ আব্দুল্লাহ বাসফার

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:২১

সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি প্রখ্যাত কোরআনে হাফেজ শেখ আব্দুল্লাহ বাসফারকে গ্রেফতার করেছে। শুক্রবার প্রিজনার্স অব কনসায়েন্স নামের সংগঠনের পক্ষ থেকে টুইটারে এই তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সৌদি আরবে গ্রেফতার কোরআনে হাফেজ আব্দুল্লাহ বাসফার

টুইটারে বলা হয়েছে, শেখ আব্দুল্লাহ বাসফারকে আগস্টে গ্রেফতার করা হয়েছে। তাকে কীভাবে ও কখন গ্রেফতার করা হয়েছিল তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

টুইট বার্তায় প্রিজনার্স অব কনসায়েন্স লিখেছে, ২০২০ সালের আগস্ট থেকে শেখ ড. আব্দুল্লাহ বাসফারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছি।

জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির শরিয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ বাসফার। ওয়ার্ল্ড বুক অ্যান্ড সুন্নাহ অর্গানাইজেশনের সাবেক মহাসচিব তিনি।

এর আগে মার্চ মাসে শেখ সৌদ আল-ফুনাইসানকে গ্রেফতারের খবর জানা গিয়েছিল। আল-ফুনাইসান একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিয়াদের আল-ইমাম ইউনিভার্সিটির শরিয়া বিভাগের সাবেক ডিন। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম