ইরাক দিয়ে তেল চুরি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র: সিরিয়া

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৮

সিরিয়ার আল-জাজিরা অঞ্চল থেকে তেল লুট করে ইরাক দিয়ে তা পাচার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রবিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)-এর এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

ইরাক দিয়ে তেল চুরি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র: সিরিয়া
সানা'র খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে চুরি করা তেলভর্তি ৩০টি ট্যাংকারের একটি বহর আল-ইয়ারুবিয়া এলাকায় আল-ওয়ালিদ অবৈধ ক্রসিং দিয়ে প্রতিবেশী ইরাকে প্রবেশ করেছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে আরও বলা হয়েছে, কুর্দিশ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের সহযোগিতায় সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে তারা।
খবরে বলা হয়েছে, জুলাই মাসের শেষের দিকে সিনেটের একটি শুনানিতে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র এক কথোপকথনে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশাল আল-জাফারি সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের ডেল্টা ক্রিসেন্ট এনার্জি এসডিএফ-এর সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো সিরিয়ার তেল চুরি করা এবং সিরীয় জনগণের রাজস্ব কমিয়ে অমানবেতর পরিস্থিতিতে ফেলা।
উত্তর সিরিয়ায় সেনা উপস্থিতি জোরদার করার মার্কিন ঘোষণার পরপরই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম