ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রধান বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:১০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:১৬

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রধান বরখাস্ত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ইয়াইর রামাতিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মারাত্মক তথ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েলি সংবাদপত্র ‘টাইমস অব ইসরায়েল’-এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। পত্রিকাটি বলছে, চার বছর ধরে আয়রন ডোম, ডেভিড্স স্লিং এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রামাতির দায়িত্বে ছিল। কিন্তু তিনি এসব কর্মসূচির বিষয়ে তথ্য নিরাপত্তা লঙ্ঘন করেছেন। ফলে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সংশ্লিষ্ট বিভাগ দেখভাল করবে।
টাইমস অব ইসরায়েল বলছে, রামাতির ব্যক্তিগত কম্পিউটারে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ক তথ্য জমা করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৮১ সাল থেকে তিনি এসব ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং এ সংক্রান্ত নানা কাজ করে আসছিলেন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম