কানাডায় নতুন জীবন শুরু করছেন শিশু আয়লানের আত্মীয়রা

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ০৯:১৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৯:৪১

তুরস্কের উপকূলে নিথর পড়ে থাকা শিশু আয়লান কুর্দি বিশ্বব্যাপী শরণার্থী সংকটে উদ্বেগের জন্ম দিয়েছিল। সেই আয়লানের আত্মীয়রা কানাডায় পৌঁছেছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক খবরে এ কথা বলা হয়েছে।

মোহাম্মদ কুর্দি, তার স্ত্রী ও তাদের পাঁচ সন্তান সোমবার শরণার্থী হিসেবে কানাডা পৌঁছান। তাদের স্পন্সর হয়েছেন মোহাম্মদের বোন টিমা কুর্দি। ভ্যানকুভার বিমানবন্দরে আয়লানের আত্মীয়রা পৌঁছলে চোখের জলে তাদের স্বাগত জানান টিমা কুর্দি।

আরবিতে কথা বলা মোহাম্মদ কুর্দি বোনের মাধ্যমে কানাডার নাগরিক ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাদের স্বপ্নকে সত্যি করার জন্য। তিনি ইংরেজিতে বলেন,      ‘আমি খুশি, খুব খুশি।’ এসময় তাদের ঘিরে রিপোর্টারদের ভীড় জমে যায়।

তার কিশোর ছেলে শেরগো স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে আশাবাদী। তাদের চোখে নতুন জীবন শুরু করার স্বপ্ন।

পরিবারটির এক বছরের দুঃস্বপ্ন শেষে এ পুনর্মিলন ঘটলো।

গত সেপ্টেম্বরে টিমা ও মোহাম্মদের তিন বছর বয়সী ভাইপো আয়লান কুর্দি তার মা ও পাঁচ বছর বয়সী ভাইয়ের সঙ্গে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে ডুবে মারা যায়। উপকূলে পড়ে থাকা আয়লানের মৃতদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে সারাবিশ্বে সমালোচনার ঝড় ওঠে।

মর্মান্তিক এ ঘটনার পর আয়লানের বাবা আব্দুল্লাহ কুর্দি জানিয়েছিলেন, পরিবার নিয়ে কানাডায় বোন টিমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এরপর থেকে আব্দুল্লাহ ইরাকের কুর্দিস্তান এলাকায় বসবাস করছেন, কানাডা আসার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছে। টিমা জানান, তিনি চান আব্দুল্লাহ কানাডা আসেন। বলেন, আমরা সবাই চাই তিনি আমাদের সঙ্গে এখানে থাকেন।

টিমা কুর্দি বলেন, কানাডার জনগণকে ধন্যবাদ। শরণার্থীদের জন্য দ্বার খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক