বিমানবন্দরে বিস্ফোরণ: ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২০, ২১:০৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২১:০৫

হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি আরব-আমিরাত জোট ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা শুরু করেছে। বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর আডেনের বিমানবন্দরে বোমা হামলায় অন্তত ২৬ জন নিহতের পর এই বিমান হামলার কথা জানা গেলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বিমানবন্দরে বিস্ফোরণ: ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি’র খবরে বলা হয়েছে, সৌদি-আমিরাত জোট বুধবার রাতে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুথিদের দুটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সানা থেকে আল জাজিরা প্রতিনিধিও বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটটির বেশি হামলা চালানো হয়েছে।

বুধবার সৌদি আরব সমর্থিত নবগঠিত ঐক্য সরকারের মন্ত্রীদের নিয়ে একটি আডেন বিমানবন্দরে অবতরণের পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। এর কয়েক ঘণ্টার মাথায় আডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভবনে থাকা প্রধানমন্ত্রী মায়েন আব্দুলমালিক, সৌদি রাষ্ট্রদূতকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কোনও গোষ্ঠীর পক্ষ থেকে হামলাটির দায় স্বীকার করা হয়নি। ইরান ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীরা হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম