হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৬:৪৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১২:৫১
image

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার এক বিবৃতি তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শেষ সময়ে নেওয়া এই সিদ্ধান্ত যুদ্ধ কবলিত ইয়েমেনের মানবিক সংকট আরও জোরালো করে তুলবে বলে মনে করছে ত্রাণ সংস্থাগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম উল্লেখ করে দেওয়া এক বিবৃতিতে জানান আনসার আল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার উদ্দেশ্য হলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত হামলা চালানো বেসামরিক নাগরিক, অবকাঠামো এবং বাণিজ্যিক সমুদ্র পরিবহন ঝুঁকির মুখে ফেলা। পম্পেও বলেন, তারা যে অভিযান চালাচ্ছে তাতে বহু মানুষকে হত্যা করা হয়েছে, আঞ্চলিক অস্থিতিশীলতা অব্যাহত রেখেছে এবং ইয়েমেন সংকটের শান্তিপূর্ণ সমাধান অস্বীকার করছে।

নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের মাত্র দশ দিন আগে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে ইরানের সঙ্গে নতুন মার্কিন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা শুরু  এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতোমধ্যে মাইক পম্পেও এর ঘোষণার নিন্দা জানিয়েছে ইরান এবং হুথি বিদ্রোহী উভয়েই।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম