ফিলিস্তিনে সহায়তা কমালো আমিরাত

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৮
image

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বছরেই ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত অর্থ সহায়তা বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থায় (ইউএনআরডব্লিউএ) আমিরাত ২০১৮ ও ২০১৯ সালে প্রতিবছর ৫ কোটি ১৮ লাখ ডলার অনুদান দিলেও ২০২০ সালে তা বিপুল কমিয়ে দিয়েছে। আমিরাতের এই ভূমিকার কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া ৫৭ লাখ নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে আসছে ইউএনআরডব্লিউএ। সংস্থাটির অন্যতম দাতা দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে আমিরাত। তবে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। আর ওই বছরেই জাতিসংঘের সংস্থাটি বরাদ্দ কমিয়ে দিয়েছে আমিরাত।

শুক্রবার ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র সামি মাসাশা জানান, ২০২১ আমিরাত মাত্র ১০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। তবে ২০২১ সালে আবারও আগের বছরগুলোর মতো অনুদান দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের সংস্থায় বরাদ্দ কমিয়ে দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি কাতারের কর্মকর্তারা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম