সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র প্রতিহতের দাবি বাহরাইনের

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২
image

দুইটি সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, দেশটির এক ব্যাংকের দুইটি এটিএম বুথে হামলা চালানোর পরিকল্পনা প্রতিহত করে দিয়েছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এই ষড়যন্ত্রের জন্য সন্দেহভাজন বেশ কয়েক জনকে আটকের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাহরাইন সরকার দীর্ঘদিন থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতায় পৃষ্ঠপোষকতার জন্য ইরানকে দায়ী করছে। ২০১৭ সালের নভেম্বরে বাহরাইনের একটি তেল পাইপলাইনে বোমা হামলার ঘটনায় তেহরানের বিরুদ্ধে অভিযোগ আঙ্গুল উঠে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, গত বুধবার সকালের বিভিন্ন সময়ে দুইটি এটিএম বুথে বোমা রাখা হয়। তবে বিস্ফোরিত হওয়ার আগেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তা প্রতিহত করতে সক্ষম হয়।  

বোমা রাখার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে আটকের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম