ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরানে জাতিসংঘ দূত

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬

ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রথমবারের মতো ইরান সফরে গেছেন জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে আর সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পর এ সফরে গেলেন তিনি। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্টিন গ্রিফিথস-এর দেশটিতে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। স্কুল, বাজার ও হাসপাতাল, জানাজার নামাজসহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। আহত হয় আরও অনেকে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন। এক পর্যায়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সীমিত করার সিদ্ধান্ত নেয় তৎকালীন ওবামা প্রশাসন। তবে ট্রাম্প ক্ষমতায় এসে ওই নীতি বদলে দেন। ট্রাম্পের বিদায়ের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসেই সাফ জানিয়ে দিয়েছেন, ইয়েমেনে সৌদি অভিযানকে আর সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। এর এক সপ্তাহেরও কম সময়ের মাথায় ইয়েমেন ইস্যু নিয়ে আলোচনার জন্য তেহরান সফরে গেলেন জাতিসংঘের বিশেষ দূত। ফলে তার এই সফর তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দুই দিনের সফরে তেহরান পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফসহ দেশটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। 

মার্টিন গ্রিফিথস-এর দফতর জানিয়েছে, সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কূটনীতিক প্রচেষ্টার প্রতি সমর্থন দিতেই তার এ সফর। তার দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি, জরুরি মানবিক ব্যবস্থা এবং রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সমঝোতার মতো বিষয়গুলো জাতিসংঘ দূতের অগ্রাধিকার এজেন্ডায় থাকবে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম