কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎ তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই কুয়েত পৌঁছান কাভুসোগলু। সেখানে দেশটির আমির ছাড়াও যুবরাজ ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

সফরে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবেরকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি জোটের কাতারবিরোধী অবরোধ অবসানে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল কুয়েত। শেষ পর্যন্ত তুরস্কের মিত্র কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয় সৌদি জোট। সেদিকে ইঙ্গিত করে কাভুসোগলু বলেন, কুয়েতের মধ্যস্থতার সুবাদে উপসাগরীয় অঞ্চলে এখন একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। তাদের এ উদ্যোগকে আঙ্কারা স্বাগত জানায়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল উপসাগরীয় অঞ্চল চাই। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সঙ্গে আমাদের কাজ অব্যাহত থাকবে। স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষেত্রে আমরা সহযোগিতা বাড়াবো। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম