সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১

সিরিয়ার রাজধানী দামেস্কর কাছের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবারের এই হামলায় অন্তত ৬ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও একটি যুদ্ধ পর্যালোচনাকারী সংস্থার বরাতে এখবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বার্তা সংস্থা সানা জানায়, ইসরায়েলের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল কর্তৃক দখলকৃত গোলা হাইটস থেকে ছোড়া হয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সিরীয় সেনাবাহিনীর ফোর্থ ডিভিশনের অবস্থানে আঘাত হেনেছে। আরেকটি হামলা হয়েছে কিসওয়েহ এলাকায়।  

অবজারভেটরি জানায়, প্রথম হামলায় চারজন এবং দ্বিতীয় হামলা দুজন মিলিয়ে মোট ছয়জন নিহত হয়েছে।

ইসরায়েল গত কয়েক বছরে কয়েকশ’ হামলা চালিয়েছে সিরিয়ায়। তবে খুব কম সময়েই তারা এসব হামলার কথা স্বীকার করে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম