সামরিক শিল্পে দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯

আগামী এক দশকে অভ্যন্তরীণ সামরিক শিল্প খাতে দুই হাজার কোটি ডলারেরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরব। স্থানীয়ভাবে সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সৌদি আরবের সামরিক শিল্প নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব অভ্যন্তরীণভাবে আরও বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি উৎপাদন করতে চায়। ২০৩০ সাল নাগাদ সামরিক বাজেটের ৫০ শতাংশই স্থানীয়ভাবে ব্যয় করার পরিকল্পনা আছে তাদের।

জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজ (গ্যামি) এর গভর্নর আহমেদ বিন আব্দুল আজিজ আল ওহালি আবু ধাবিতে এক প্রতিরক্ষাবিষয়ক সম্মেলনে বলেন, ‘আগামী দশকজুড়ে সৌদি সামরিক শিল্পে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সরকার। আর এ সংক্রান্ত গবেষণা ও উন্নয়নমূলক কাজে আরও এক হাজার ডলার বিনিয়োগ করা হবে।’

ওহালি আরও জানান, ২০৩০ সাল নাগাদ অস্ত্র বাবদ বরাদ্দ থেকে সামরিক গবেষণা ও উন্নয়নবাবদ (আর এন্ড ডি) খরচ ০.২ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ৪ শতাংশ করবে।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের