টিকাদানে সাফল্যের পর নিষেধাজ্ঞা শিথিল করছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩
image

নতুন এক জরিপে করোনাভাইরাসের টিকার সাফল্য দেখা যাওয়ার পর লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করছে ইসরায়েল। রবিবার থেকে দেশটির দোকান, লাইব্রেরি এবং জাদুঘর খুলে দেওয়া হচ্ছে তবে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ বহাল থাকবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এটাই স্বাভাবিক জীবনে ফেরার প্রথম ধাপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টিকাদানে দুনিয়ায় সবচেয়ে বেশি এগিয়ে ইসরায়েল। দেশটির ৪৯ শতাংশেরও বেশি মানুষ অন্তত এক ডোজ টিকা ইতোমধ্যে নিয়ে ফেলেছে। নতুন এক জরিপে দেখা গেছে দেশটিতে প্রয়োগ করা ফাইজারের টিকা হাসপাতালে ভর্তি ও মৃত্যু থেকে ৯৮.৯ শতাংশ সুরক্ষা দেয়।

নতুন করে ভাইরাস ছড়িয়ে পড়তে থাকায় গত ২৭ ডিসেম্বর ইসরায়েলে শুরু হয় তৃতীয় পর্যায়ের লকডাউন। তবে এবারে তা শিথিল করায় মানুষ এখন থেকে শপিং মল এবং পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে।

এছাড়া জিমনেশিয়াম, হোটেল এবং উপসানালয়গুলোও খুলে দেওয়া হচ্ছে। তবে এগুলোতে প্রবেশ করতে প্রয়োজন হবে ‘গ্রিন পাসপোর্ট।’ কেবলমাত্র টিকা নিলেই গ্রিন পাসপোর্ট দিচ্ছে দেশটি। এছাড়া ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষদের বর্তমানে টিকা দেওয়া হচ্ছে না। তারাও এই গ্রিন পাসপোর্ট পাচ্ছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এই পাসপোর্ট ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। দ্বিতীয় ডোজ নেওয়ার এক সপ্তাহ পর থেকেই এটি পাচ্ছে দেশটির মানুষ।

গত শনিবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয় জরিপে দেখা গেছে যারা ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন তাদের করোনাভাইরাসে অসুস্থতার পরিমাণ ৯৫.৮ শতাংশ কমে গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ৫০ বছরের বেশি বয়সী ৯৫ শতাংশ নাগরিক টিকা নিতে পারবেন।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম