ইরান সফরে আইএইএ প্রধান

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫১

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে শনিবার দেশটিতে পৌঁছেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। সফরে পরমাণু সমঝোতা থেকে তেহরানের আংশিক বেরিয়ে আসার ব্যাপারে কথা বলবেন তিনি। বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শন বন্ধ করে দেওয়ার তেহরানের পরিকল্পনা নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

এদিকে রাফায়েল গ্রোসির এ সফরের মধ্যেই সদস্য দেশগুলোর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে আইএইএ-কে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলছে, গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে এই সংস্থাকে তার কার্যপদ্ধতি ঢেলে সাজাতে হবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, দুঃখজনকভাবে আইএইএ’র সদস্য দেশগুলোর গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে। এটি অসন্তুষ্টি ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে বিগত বছরগুলো ইরান মৌখিক ও লিখিত অভিযোগ জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, নিঃসন্দেহে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ইরানের গোপন তথ্য গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কাজেই আইএইএ-কে তার নিরপেক্ষতা রক্ষার স্বার্থে হলেও এ ব্যাপারে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সূত্র: পার্স টুডে, ডিডব্লিউ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম