কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: খামেনি

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১২

ইরান কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সোমবার সন্ধ্যায় ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, তার দেশ পরমাণু কর্মসূচির বিষয়ে নিজের যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না। বরং প্রয়োজনে শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে।

তিনি বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০-এ সীমাবদ্ধ থাকবে না বরং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ নিউক্লিয়ার প্রোপালশন প্রযুক্তি বা অন্য কোনও কাজে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা ৬০ ভাগ পর্যন্ত উন্নীত হতে পারে।

ইরানের দাবি, তারা এ পর্যন্ত সর্বোচ্চ ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় এটি সাড়ে তিন মাত্রা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ইরান আবার ২০ মাত্রায় সমৃদ্ধকরণ শুরু করে। পরমাণু অস্ত্র তৈরি করতে শতকরা ৯০ ভাগ বা তার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়।

সোমবারের ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রসহ যেসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা যায় সেসব অস্ত্র তৈরিতে ইসলামের বিধিনিষেধ রয়েছে। আমরা সে বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করবো।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুই শহরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলায় দুই লাখ ২০ হাজার মানুষ হত্যার কথাও মনে করিয়ে দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ‘নিরপরাধ মানুষের ওপর গণহত্যা চালানো পশ্চিমাদের পাশবিক মানসিকতা থেকে উৎসারিত। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরান এই মানসিকতায় বিশ্বাস করে না।’

আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘এখানে মনে রাখতে হবে, আন্তর্জাতিক ইহুদিবাদী চক্র বারবার বলে আসছে তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। তাদের জেনে রাখা উচিত তেহরান যদি পরমাণু অস্ত্র তৈরির করার সিদ্ধান্ত নিতো তাহলে ইহুদিবাদীরা তো দূরের কথা তাদের চেয়ে বড় শক্তিগুলোর পক্ষেও তা প্রতিহত করা সম্ভব হতো না।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘প্রকৃতপক্ষে পরমাণু অস্ত্র নিছক একটি অজুহাত। আমাদের কাছে সাধারণ মানের কোনও সমরাস্ত্র থাকুক তা-ও তারা চায় না। কারণ, তারা ইরানকে আত্মরক্ষার অধিকার দিতেই রাজি নয়।’ সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক