ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় গ্রেফতার ৪০

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ২২:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২২:৩২

ইরানে সৌদি আরবের দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ইরানের এক কর্মকর্তার বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

খবরে বলা হয়েছে, সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের এক শীর্ষস্থানীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানের বিক্ষুব্ধ জনতা সৌদি দূতাবাসে হামলা চালায়।

তেহরানের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্বাস জাফরী দোলাতাবাদির বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ জানায়, এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও আটক করা হবে।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একদিনে ৪৭ জনের শিরশ্ছেদের ঘোষণা দেওয়া হয়। তাদের মধ্যে শিয়া ধর্ম প্রচারক নিমার আল নিমার ও আল-কায়েদা কমান্ডার ফারিস বিন সোয়েইল রয়েছেন।  ফাঁসি কার্যকর হওয়াদের মধ্যে একজন মিসরীয় ও একজন কানাডিয়ান নাগরিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিলো। অভিযুক্তরা বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি ভবনে হামলা ও হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিল বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে ইরানের সৌদি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় তারা দূতাবাসের আসবাবপত্র ও জানালা ভাঙচুর করে। বিক্ষুব্ধরা একটি কক্ষে আগুন দেয় বলে নিউ ইয়র্ক টাইমসকে টেলিফোনে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
প্রতিবাদে অংশ নেওয়া ওই প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষুব্ধরা দূতাবাস লক্ষ্য করে হাতে তৈরি বোমা নিক্ষেপ শুরু করলে তা সহিংস রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আগুন নেভায়। দূতাবাসের হামলার ঘটনায় রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তবল করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম