হুথিদের ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫২

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুড়েছে বলে দাবি করেছে জোট।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হামলা জোরদার করেছে। একই সঙ্গে তারা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি মারিব দখলেও হামলা শুরু করেছে।

সৌদি জোট জানিয়েছে, তারা সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ছোড়া ছয়টি ড্রোন প্রতিহত করেছে। 

তাৎক্ষণিকভাবে হুথিরা এসব হামলার দায় স্বীকার করেনি। তবে রিয়াদকে লক্ষ্য করে তারা নিয়মিতই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে থাকে।  

পৃথক ঘটনায় সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি রাজধানীতে কর্মরত বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানান, তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি