ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা সৌদির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ০৮:৫৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ০৮:৫৯
image

তেহরানে সৌদি দূতাবাসে আগুন

ইরানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষাণা দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে তারা তেহরানে অবস্থিত সৌদি দূতাবাস খালি করে ফেলেছে। সৌদির এ ঘোষণার পরপর ইরান তাদের কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে রিয়াদ ত্যাগের নির্দেশ দিয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দেশ দুটির মধ্যে চরম কূটনৈতিক টানাপড়েনের সৃষ্টি হয়েছে।

রবিবার রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

শনিবার তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিয়ারা। শিয়া নেতা আল নিমরের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ইরান তথা মধ্যপ্রাচ্যের শিয়া সম্প্রদায়ের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই সৌদি সরকার এই পদক্ষেপ নিলো।

এরই মধ্যে সৌদি আরব তেহরান থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সৌদি কূটনীতিকদের নিয়ে তেহেরান থেকে একটি বিমান দুবাই পৌঁছেছে।

শিয়া নেতা আল নিমরের ফাঁসির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিও আল নিমরের ফাঁসির চরম সমালোচনা করে সৌদি আরবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।  

প্রসঙ্গত, গত শনিবার প্রতিষ্ঠিত শিয়া নেতা নিমর আল নিমরসহ মোট ৪৭ জনের ফাঁসি কার্যকর করে সৌদি আরব। এরমধ্যে অধিকাংশের বিরুদ্ধেই জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছে সৌদি আরব। আর আল নিমরের বিরুদ্ধে ২০১১ সালে দেশটির পূর্বাঞ্চলে সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রমে মদদের অভিযোগ আনা হয়েছিল।

/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের