ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বাহরাইনও

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৮:২৪

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বাহরাইনও সৌদি আরবের পর এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সোমবার বাহরাইন এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রবিবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার জেরে তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলার পর এ সিদ্ধান্ত নেয় রিয়াদ। এরইমধ্যে রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে দুই দিনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার দিবাগত রাতে ইরানের সৌদি আরবের দূতাবাস ভবনে হামলা করে বিক্ষোভকারীরা। হামলায় জড়িত সন্দেহে ৪৪ জনকে গ্রেফতার করে ইরানের পুলিশ।
মধ্যপ্রাচ্যে সুন্নি ও শিয়া রাষ্ট্রের মধ্যে ক্ষমতাধর হচ্ছে সৌদি আরব ও ইরান। বাহরাইন সুন্নি মুসলমান রাজা দ্বারা শাসিত হলেও দেশটির জনগণের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিয়া সম্প্রদায়ের।

শিয়া নেতা নিমরের শিরশ্ছেদের পর মধ্যপ্রাচ্যজুড়ে শিয়া-সুন্নি সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার ইরাকে দুটি সুন্নি মসজিদে বোমা হামলায় এক ইমাম নিহত হয়েছেন।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম