দুই বছরের মধ্যে ইসরায়েলে চতুর্থ দফার নির্বাচন শুরু

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ১৮:৪৮আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:৪৮
image

দুই বছরের মধ্যে চতুর্থ দফা নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে ইসরায়েলের ভোটাররা। ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরের প্রায় ৬৫ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। বিশ্লেষকদের ধারণা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে জোট গঠন করতে হবে তাকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন ব্যবস্থা অনুযায়ী ইসরায়েলিরা কোনও ব্যক্তিকে নয়, দলকে ভোট দেয়। দেশটির ৭২ বছরের ইতিহাসে কোনও একক দল ১২০ আসনের পার্লামেন্টে কখনওই সরকার গঠন করতে সক্ষম হয়নি।

তিন দফা নির্বাচনের পর গত বছরের মে মাসে জোট গঠন করে সরকার গঠন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মূল প্রতিদ্বন্দ্বি বেনি গান্তজ। ওই জোট গঠনের শর্ত ছিলো প্রথম অর্ধেক সময় প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু আর বাকি অর্ধেক সময় থাকবেন গান্তজ। তবে গত বছরের ডিসেম্বরে বাজেট ইস্যুতে দুই দলের বিরোধে জোট ভেঙে যায়। ঘোষণা করা হয় নতুন নির্বাচনের তারিখ।

গত বছরের সর্বশেষ নির্বাচনে ৭১ শতাংশ ভোট পড়লেও এবারের নির্বাচনে তার পরিমাণ আরও কম হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর দক্ষিণপন্থী লিকুদ পার্টি আবারও একক বৃহত্তম দল হিসেবে আবির্ভুত হবে, তবে জোট সরকার গঠনে এবারও তাদের বেগ পেতে হবে। ফলে আরও এক দফা নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার থেকেই নির্বাচনের ফলাফল আসা শুরু করলেও চূড়ান্ত ফলাফল পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম