গোপন নথি ফাঁস

মৃত্যুদণ্ড কার্যকরে বিক্ষোভ হবে জানতো সৌদি সরকার!

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ১৬:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৬:১৫

মৃত্যুদণ্ড কার্যকরে বিক্ষোভ হবে জানতো সৌদি সরকার! শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পর বিক্ষোভ দানা বাঁধতে পারে জানা ছিল সৌদি সরকারের। স্থানীয় নিরাপত্তারক্ষীদের ফাঁস হওয়া এক নথি থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক খবরে বিষয়টি জানা গেছে।

রিয়াদে নিরাপত্তাবাহিনীর আভ্যন্তরিন যোগাযোগের একটি নথির বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানায়, বছরের শুরুতে সারাদেশে নিরাপত্তারক্ষীদের সবধরনের ছুটি বাতিল করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘সর্বোচ্চ  সতর্কাবস্থা’ অবলম্বন করতে বলা হয়েছে।

নথিটি ফাঁস করে মৃত্যুদণ্ডবিরোধী মানবাধিকার সংগঠন। এ সংগঠনটির দাবি এ মৃত্যুদণ্ড ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। সংগঠনটির প্রধান মায়া ফওয়া বলেন, ‘এই চিঠি প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মৃত্যুদণ্ড কার্যকরের পর বিক্ষোভ হবে। সৌদি সরকার যদি নিজেদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চায় তাহলে বিক্ষোভকারীদের হত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে।’

শনিবার (২ ডিসেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একদিনে নিমরসহ ৪৭ জনের শিরশ্ছেদের ঘোষণা দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে একজন মিসরীয় ও একজন কানাডিয়ান নাগরিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিলো। অভিযুক্তরা বিভিন্ন আবাসিক এলাকা ও সরকারি ভবনে হামলা ও হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিল বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার দিনগত রাতে ইরানের সৌদি আরবের দূতাবাস ভবনে হামলা করে বিক্ষোভকারীরা।  জবাবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। এরপর একে একে বাহরাইন ও সুদানও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। সর্বশেষ কুয়েতও ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।

নিমরের শিরশ্ছেদের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়ে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এ তুরস্ক। সূত্র: মিডলইস্ট আই

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের