যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক নয়: ইরান

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ১০:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১০:৩৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। শুক্রবার পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর এক ভার্চুয়াল বৈঠকের পর টুইটারে দেওয়া পোস্টে এ ইস্যুতে নিজ দেশের অবস্থান পরিষ্কার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের সাক্ষাতের কোনও প্রয়োজন নেই।

জাভেদ জারিফ বলেন, শুক্রবারের বৈঠকে ইরান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, চীন ও রাশিয়া এ ব্যাপারে একমত হয়েছে যে, আগামী ১৩ এপ্রিল তারা ভিয়েনায় সশরীরে আবার আলোচনায় বসবে।

টুইটে জারিফ বলেন, যত শিগগির সম্ভব ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াগুলো চুড়ান্ত করা হবে ভিয়েনা বৈঠকের উদ্দেশ্য।

আসন্ন ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে সে সম্পর্কে জারিফ বলেন, আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনও বৈঠক হবে না। সে রকম দ্বিপাক্ষিক বৈঠকের কোনও প্রয়োজনও নেই। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান