ইরানি জাহাজে হামলা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ১৪:২৩আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:২৩

লোহিত সাগরে ইরানের একটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে। সে দেশের  রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার হামলার শিকার হওয়া ওই জাহাজের নাম স্যাভিজ।

ইরান হামলার কথা শিকার করলেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে  আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।

ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, গত কয়েক বছর ধরে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করছিল। ওই আধা-সরকারি সংবাদমাধ্যমের দাবি, সমুদ্রে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেখানে অবস্থানরত ইরানি কমান্ডোদের সহায়তার জন্য জাহাজটি সেখানে মোতায়েন রেখেছিল তেহরান।

এদিকে আল আরাবিয়া জানিয়েছে, হামলার শিকার জাহাজটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার লোহিত সাগরের ইরিত্রিয়া উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া এই তথ্য জানালেও এই দাবির পক্ষে কোনও প্রমাণ সামনে আনেনি তারা।

সম্প্রতি ইরান ও ইসরায়েলি জাহাজে একের পর এক হামলা চালানো হচ্ছে। এসব হামলায় প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ পরস্পরকে দোষারোপ করে থাকে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর ইরান বা ইসরায়েলের কোনও জাহাজে হামলার এটাই সবশেষ ঘটনা।

সর্বশেষ এই হামলার ঘটনায়ও ইসরায়েল জড়িত বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে। তবে ইরানি জাহাজে হামলার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে