সৌদি আরবে ষড়যন্ত্রের অভিযোগে তিন সেনার মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ১৮:৫০আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮:৫০

শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগে তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সেনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছিল।

তবে শত্রু রাষ্ট্রের সঙ্গে কীভাবে ওই তিনজন যোগসাজশ করেছে সেটির বিস্তারিত জানানো হয়নি।

সৌদি আরব ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। ইরানকেও দেশটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি মনে করে।

খবরে বলা হয়েছে, আদালতে ওই তিন সেনা দোষী সাব্যস্ত হয়। পরে রাজ আদেশ তাদের মৃত্যুর পরোয়ানা হিসেবে কাজ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০১৯ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের চেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যথাক্রমে চীন ও ইরানে। ওই বছর ১৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম