ভারতীয় ভ্যারিয়ান্টের বিরুদ্ধে কার্যকর হতে পারে ফাইজার ভ্যাকসিন: ইসরায়েল

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ২১:৪৪আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৪৪

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে ইসরায়েলে। মঙ্গলবার ইসরায়েলি এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক এই ভ্যারিয়ান্টে আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন এর বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে বিদেশ থেকে আসা আটজনের দেহে ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে। এরপর থেকে তাদের প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হেজি লেভি বলেন, প্রাথমিক ধারণা হলো এই ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা রয়েছে। তবে অবশ্যই কার্যকারিতা সাধারণ ভ্যারিয়ান্টের চেয়ে কম হতে পারে।

ভারতীয় ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণার বিষয়ে বিস্তারিত জানতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি।

ব্রিটেন ও আয়ারল্যান্ডও জানিয়েছে তাদের দেশে ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে এবং গবেষণা চলছে।

৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েল তাদের ১৬ বছরের ওপরের জনগোষ্ঠীর ৮১ শতাংশকে করোনার ভ্যাকসিন দিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়া কমেছে উল্লেখযোগ্য সংখ্যায়। সম্প্রতি দেশটিতে মাস্ক পরার বাধ্যবাধ্যকতা প্রত্যাহার করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম