ওল্ড সিটিতে আরবদের মৃত্যু কামনা করে স্লোগান

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২১, ২০:২৮আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২:০৩
image

গত কয়েক দিন ধরে জেরুজালেমের রাস্তায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে রাত্রিকালীন সংঘর্ষ হচ্ছে। নতুন এ উত্তেজনা এরইমধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে আন্তসীমান্ত লড়াইয়ে রূপ নিয়েছে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছুড়েছে। আর গাজা লক্ষ্য করে কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বারবারই সহিংসতা হতে দেখা গেছে। তবে এ দফার উত্তেজনাকে উসকে দিয়েছে একটি উগ্রপন্থী ইসরায়েলি সংগঠন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তারা ওল্ড সিটিতে আরবদের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছে।

সম্প্রতি ইসরায়েল সরকার সিদ্ধান্ত নেয় যে রমজান মাসে জেরুজালেমের ওল্ড সিটির দামেস্ক গেটে ব্যারিকেড দেওয়া হবে। ফিলিস্তিনিরা ঐতিহ্যগতভাবে ইফতার শেষে এ স্থানটিতে জড়ো হয়ে থাকেন। জনপ্রিয় এ স্থানটি দখলের খবরে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। পুলিশ স্টেনগান ও জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীরে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করতে থাকে। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। তীব্র প্রতিবাদের মুখে রবিবার (২৫ এপ্রিল) অবশেষে দামেস্ক গেট থেকে পিছু হটে ইসরায়েলি পুলিশ। সেখানে তাদের দেয়া ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। আবার সমবেত হওয়ার আনন্দে রীতিমতো বিজয় উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা।

মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে উগ্রপন্থী ইসরায়েলি সংগঠন লেহাভা। ফিলিস্তিনিরা যেখানে বিক্ষোভ করছিল তার থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে বিক্ষোভ করছিল লেহাভার সদস্যরা। তাদের দাবি, একটি টিকটক ভিডিও দেখে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে তারা; ওই ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা ধর্মপ্রাণ ইহুদিদের অনবরত চড় মারছে। অথচ এ সংগঠনটির নেতা হলেন প্রয়াত রাব্বি মীর কাহানের শিষ্য। এ কাহানই ফিলিস্তিনিদের জোরপূর্বক জেরুজালেম থেকে বিতাড়িত করার পক্ষে প্রচার চালিয়েছিলেন।

এপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) লেহাভার সদস্যরা স্লোগান দিচ্ছিল ‘আরবদের মৃত্যু হয়েছে’ এবং আরবরা বিদায় হও’।

এদিকে সম্প্রতি ইসরায়েল যেভাবে ধরপাকড় অভিযান জোরালো করেছে, তাতে ফিলিস্তিনিদের মনে আত্ঙ্ক তৈরি হয়েছে যে পূর্ব জেরুজালেমের ওপর নিয়ন্ত্রণ জোরালো করছে ইসরায়েল।

২৪ বছর বয়সী ফিলিস্তিনি রামি বলেন, ‘আমরা চাই রাতের বেলা চা ও কফি খাওয়ার জন্য যেন দামেস্ক গেটের সিঁড়িতে বসতে পারি। এটা ওল্ড সিটির বাসিন্দাদের জন্য একটা ঐতিহ্য। নিজেদের সতেজ রাখার জন্য তারা বাইরে যান। আমার আগে আমার বাবাও দামেস্ক গেটের সিঁড়িতে বসতেন। পুলিশ আসলে আমাদের পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করছে।’

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চিম তীর ও গাজা উপত্যকার পাশাপাশি পূর্ব জেরুজালেমও দখল করেছে ইসরায়েল। ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্র গঠনের অংশ হিসেবে এ তিনটি এলাকার দাবি করে থাকে। পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে দেখতে চায় তারা। অপরদিকে যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেমকে দখলে রেখেছে ইসরায়েল। গোটা শহরটিকে রাজধানী ঘোষণা করে রেখেছে তারা। একই সঙ্গে ইহুদি মুসলিম, খ্রিস্টানদের কাছে পবিত্র বলে বিবেচিত এ স্থানটির পরিণতি কী হবে তা নির্ধারণ করাই মূলত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম একটি কারণ। বেশ কয়েক বছর ধরে অসংখ্য সহিংস ঘটনার সাক্ষী হয়েছে এ শহরটি।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম