ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে: বাইডেন

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২১, ১২:৫২আপডেট : ১৩ মে ২০২১, ১৪:৩৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দিকে যখন হাজার হাজার রকেট ছুঁড়ে যায় তখন তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। সাম্প্রতিক সহিংসতা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান বাইডেন।

হামাস বলছে, ফিলিস্তিনিদের বলপূর্বক তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে তারা। তবে নিজ বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে কোনও মন্তব্য করেননি বাইডেন। গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় নারী, শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি নিয়েও কোনও কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এসব উপেক্ষা করে ইসরায়েলের ‘আত্মরক্ষা’র বয়ান হাজির করেছেন তিনি।

এদিকে গাজায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়। এর আগে পবিত্র লাইলাতুল কদরের রাতেও আল আকসা মসজিদের মুসল্লিদের ওপর হামলে পড়ে ইসরায়েলি বাহিনী।

গত কয়েক দিনে গাজায় দখলদার বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৭ জন নিহত হয়েছে। এর মধ্যে নিজ বাড়িতেই বিমান হামলায় নিহত হয়েছেন এক সন্তানসম্ভবা নারী ও তার শিশু সন্তান। নিহতদের মধ্যে ১৭ শিশুও রয়েছে। এমন তাণ্ডবের মধ্যেই উদযাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করছে ফিলিস্তিনিরা।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে একটা উচিত শিক্ষা দেওয়া।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম