সহিংসতা উপেক্ষা করে আল আকসায় ঈদের জামাতে লাখো ফিলিস্তিনি

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২১, ১৬:৩৪আপডেট : ১৩ মে ২০২১, ১৬:৫৫
image

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার পর জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। রাতভর গোলাগুলি আর বোমা হামলার পর বৃহস্পতিবার সকালে পবিত্র এই মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হাজির হন তারা। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরেই বলা হয়েছে, প্রায় এক লাখ ফিলিস্তিনি এতে অংশ নেন। নামাজ আদায়ের পাশাপাশি অনেকেই ফিলিস্তিনি পতাকা এবং ব্যানার বহন করে বিজয়ের দাবিতে স্লোগান দেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে দফায় দফায় নির্বিচারে ফিলিস্তিনিদের ওপর হামলে পড়ছে দখলদাররা। পবিত্র লাইলাতুল কদরের রাতেও আল আকসা মসজিদের মুসল্লিদের ওপর ভয়াবহ তাণ্ডব চালানো হয়। গত কয়েক দিনে শতাধিক বিমান হামলা চালিয়ে সন্তানসম্ভবা নারী ও শিশুসহ অন্তত ৮৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন ভবন, পর্যবেক্ষণ কেন্দ্রসহ উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেও ঈদের জামাতে অংশ নেয় ফিলিস্তিনিরা। আল আকসা প্রাঙ্গণে টানানো হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতাদের ছবি। জামাতে অংশ নেওয়া কয়েকজনকে আটকও করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাতেই গ্রেফতার করা হয় অন্তত ৩৭ ফিলিস্তিনিকে।

পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সময় অন্তত ২৬ ফিলিস্তিনি আহত হয়েছে। অনেকেই রাবার বুলেট বিদ্ধ হওয়ার পাশাপাশি টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে ফিলিস্তিনিরা।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম