ঈদের দিনে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২১, ২০:০৪আপডেট : ১৩ মে ২০২১, ২০:০৪
image

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গ্রুপটির পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো, নাজরান বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেওয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এর জবাবে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি।

বৃহস্পতিবার সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে তারা আটটি ড্রোন ও তিনটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে। তবে এর বেশি কিছু বলা হয়নি।

উল্লেখ্য, ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের জন্য সৌদি-ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইয়েমেনে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাস্ত্যুচুত হয়েছেন লাখ লাখ মানুষ। চলমান এই সংঘাতে ইয়েমেন চরম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম